দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় তাসফিয়া খানম ইভা (১৫) নামে এক মাদরাসাছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার বারশত ইউনিয়নের দুধকুমড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তাসফিয়া খানম ইভা উপজেলার বারশত ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দুধকুমড়া এলাকার মোহাম্মদ ইসমাইলের মেয়ে। সে স্থানীয় একটি মাদরাসার নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে অসুস্থ বোধ করার কথা বলে তাসফিয়া নিজের কক্ষে যায়। পরে তার মা ঘরের কাজ করছিলেন। কিছুক্ষণ পর মেয়েকে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে দরজা খুলে দেখেন, ঘরের ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় তাসফিয়া ঝুলে আছে। পরে পরিবারের লোকজন বিষয়টি পুলিশকে জানান।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখান থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
/অ